Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবপুরে প্রবীণ শিক্ষকের দুই পা কর্তনের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
মার্চ ১২, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে চাঞ্চল্যকর প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের দুই পা কর্তনের মামলার এজাহারভুক্ত দুই আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১১ মার্চ) ভোররাতে কক্সবাজার সদর থানার সৈকতপাড়া রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোশারফ হোসেন ওরফে স্বপন মোগল (৪৫) ও কিরন মোগল (৪২)। তারা উভয়েই নরসিংদীর শিবপুর উপজেলার মোল্লাকান্দা এলাকার বাসিন্দা এবং মৃত মিয়া চাঁন মোগলের ছেলে।

র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ও র‍্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন সৈকতপাড়া রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গত ১৯ ফেব্রুয়ারি সকালে শিবপুর উপজেলার মোল্লাকান্দা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ নৃশংস ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, জুলেখা বেগম নামে এক নারী শিবপুর থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, তার বোন রোকেয়া বেগম কাঠবাগানে কাজ করতে গেলে আসামিরা সেখানে গিয়ে তাকে বাধা দেয় এবং মারধর করে।

এ সময় তার বাবা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার (৭৫) ঘটনাস্থলে গিয়ে বিরোধ থামানোর চেষ্টা করলে আসামিরা তাকে মারধর করে ফেলে দেয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের গোড়ালির ওপর আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং তার দুই পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।

ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় কক্সবাজার থেকে মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।