স্টাফ রিপোর্টার, নড়াইল
ঈদুল ফিতর উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় ৫১.৩১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের ৫ হাজার ১৩১টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করছে। তবে দুর্যোগ ব্যবস্থা অধিদফতর থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে নলদী ইউনিয়নে ৫৬৪টি পরিবারের মধ্যে ৫.৬৪০ টন, লাহুড়িয়া ইউনিয়নে ৫৬৪টি পরিবারের মধ্যে ৫.৬৪০ টন,শালনগর ইউনিয়নে ৪৬২টি পরিবারের মধ্যে ৪.৬২০ টন,নোয়াগ্রাম ইউনিয়নে ৪৬২টি পরিবারের মধ্যে ৪.৬২০ টন, লক্ষীপাশা ইউনিয়নে ৩০৮টি পরিবারের মধ্যে ৩.০৮০ টন,জয়পুর ইউনিয়নে ৪৬২টি পরিবারের মধ্যে ৪.৬২০ টন,লোহাগড়া ইউনিয়নে ২৭৫টি পরিবারের মধ্যে ২.৫৭০ টন,দিঘলিয়া ইউনিয়নে ৫১২টি পরিবারের মধ্যে ৫.১২০ টন,মল্লিকপুর ইউনিয়নে ৩৫৯টি পরিবারের মধ্যে ৩.৫৯০ টন,কোটাকোল ইউনিয়নে ৩০৮টি পরিবারের মধ্যে ৩.০৮০ টন, ইতনা ইউনিয়নে ৫১৩টি পরিবারের মধ্যে ৫.১৩০ টন ও কাশিপুর ইউনিয়নে ৩৬০টি পরিবারের মধ্যে ৩.৬০০ টন মোট ৫ হাজার ১৩১টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে মোট ৫১.৩১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শরীফ মোহাম্মদ রুবেল বৃহস্পতিবার(১২মার্চ) সকালে বলেন,গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবারের মধ্যে এ চাল বিতরণ কাযর্ক্রম শেষ করতে হবে। তিনি আরোও বলেন,১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার সুবিধাভোগিদের তালিকা হাতে পেয়েছি। তবে বরাদ্দকৃত চাল উত্তোলন করে বিতরণ শুরু করেছে সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানরা।
এছাড়া ও লোহাগড়া পৌরসভায় ১হাজার ৫৪৯টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে মোট ১৫.৪৯০ টন ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বৃহস্পতিবার (১২মার্চ)সকালে বলেন, এবার ঈদুল ফিতরের অসহায়,দুস্থদের উপহারের বিশেষ বরাদ্দের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হলে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

