Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার, চিতলমারী (বাগেরহাট)
মার্চ ১২, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী (বাগেরহাট)

চিতলমারীতে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা গাজি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান নান্না, চিতলমারী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. সোয়ায়েব হোসেন গাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান পিকলু, বীর মুক্তিযোদ্ধা আবুতালেব শেখ, পাক্ষিক চিতলমারীর অন্তরাল-এর সম্পাদক ও প্রকাশক মো. একরামুল হক মুন্সি এবং চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাওহীদুর রহমান বাবুসহ অনেকে।

এ সময় সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।