তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের জন্য র্যালি, আলোচনা সভা, কুইজ, চিত্রাংকন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করে উইমেন জব ক্রিয়েশন সেন্টার, সহযোগিতা করেছে মানুষের জন্য ফাউন্ডেশন, এবং অর্থায়ন করেছে খ্রীষ্টান এইড।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন নাহার আশা। সঞ্চালনায় ছিলেন উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ও তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাওন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম এবং উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

