শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ২০০ ইমামের সম্মানে ইফতার মাহফিল আয়োজন ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সী।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার সভাপতি মোঃ জালাল উদ্দিন প্রামাণিক সহ উপজেলার সকল মসজিদের ইমামগন।
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সী বলেন, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেড সবসময় মানুষের কল্যাণে, সামাজিক উন্নয়নে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইমামদের সম্মানে ইফতার ও ঈদ উপহার প্রদান করা হলো। আমাদের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

