Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসায়ীর সঙ্গে শত্রুতা, মেরে ফেলা হয়েছে তিনটি গাভী

যশোর প্রতিনিধি
মার্চ ১২, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে এক গরু ব্যবসায়ীর গোয়ালঘরে খাবারের সাথে গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে তিনটি গাভীকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় অসুস্থ হয়ে পড়ে আরও চারটি গরু।

বুধবার দিবাগত রাতে উপজেলার জয়পুর কাছারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে শরিফুল ইসলাম নামে ওই ব্যবসায়ী কয়েক লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম বৃহস্পতিবার মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার গোয়ালে সাতটি শংকর জাতের গাভী ছিল। বুধবার রাত ১১টার দিকে তিনি গাভীগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান। এরপর রাত তিনটার দিকে ঘুম ভাঙলে গোয়ালঘরে গাভীগুলো দেখতে যান। তখন দেখতে পান, দুটি গাভীর লাশ গোয়ালে পড়ে আছে। বাকি পাঁচটি অসুস্থ হয়ে পড়েছে।

তিনি জানিয়েছেন, খোঁজাখুঁজির একপর্যায়ে কলা পাতায় মোড়ানো অবস্থায় গ্যাস ট্যাবলেট (বিষ) দেখতে পান। ওই অবস্থায় তার সামনে আরও একটি গাভীর মৃত্যু হয়।

এরআগেও শত্রুতা করে এই গরু ব্যবসায়ীর ক্ষেতের দুইশ’ কলাগাছ ও একশ’ মেহগনি গাছ কেটে ক্ষতি করা হয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। তবে সন্দেহভাজন কারও নাম উল্লেখ করেননি।

ক্ষতিগ্রস্তের স্ত্রী রাবেয়া খাতুন বলেন, বাড়িতে গরু লালনপালন করি। পাশাপাশি আমার স্বামী গরু ব্যবসায়ী। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উঠে দেখি গোয়ালে দুটি গরু মরে আছে। এরপর আমাদের সামনে ছটফট করে আরও একটা গরু মারা যায়। গোয়ালের সাতটা গরুর প্রত্যেককে গ্যাস ট্যাবলেট খাওয়ানো হয়েছে। জীবিত চারটার মধ্যে একটা জবাই দিয়ে বাকি তিনটা কসাইয়ের কাছে বিক্রি করা হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, অভিযোগ পেয়ে তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি। অভিযোগকারী বলছেন, তাদের সাথে কারও শত্রুতা নেই। আমরা তদন্ত করে দেখছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।