Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দমকা হাওয়ায় মাদারগঞ্জে কৃষকের ৪ বিঘা ভুট্টার ক্ষেতে ব্যাপক ক্ষতি

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বালিজুড়ী ইউনিয়নের কামারিয়া মৌজার প্রায় ৪ বিঘা জমির ভুট্টা  দমকা হাওয়ায় ব্যপক ক্ষতি হয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী মাদারগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের চর গাবের গ্রামের বাসিন্দা কৃষক মোঃ জগলুর রহমান রতন জানান,কামারিয়া চরে তিনি ৭ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন।বর্তমানে এক মাথা উচ্চতায় লম্বা হয়েছে ভুট্টা গাছ এবং  ছড়া আসা শুরু হয়েছে।

হঠাৎ বৃহস্পতিবার সকালে দমকা হাওয়ায় তার আবাদ কৃত  প্রায় ৪ বিঘা জমির ভুট্টা মাটিতে পড়ে গেছে।এতে তার ব্যপক ক্ষতি হয়েছে। তিনি আরো জানান,ঋণকরে সে ভুট্টা আবাদ করছেন।

এখন তার মাথায় হাত,কি করে ঋণ পরিশোধ করবে।উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান বলেন,যদি সম্ভব হয় তবে ৪/৫টা ভুট্টা গাছ  একসাথে বেঁধে রাখা যেতে পারে।আর যদি এতেও কাজ না-হয় তবে।গবাদি পশুর খাদ্য হিসেবে বিক্রি করা যাবে।

তিনি আরো বরেন,ভুট্টা চাষে সরকারি ভাবে ভর্তুকি বা কোন প্রকার সহযোগিতা করার সুযোগ নাই।তবে ক্ষতিগ্রস্থ কৃষকদের পরবর্তিতে তাকে অন্যভাবে সহযোগিতা করা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।