Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা–ভাঙচুরের অভিযোগ; আহত ৪

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ১২, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘরে ভাঙচুর, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে এবং অন্তত ৪ জন আহত হয়েছেন।

ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার ঘোষগাতী বড়ঘাট এলাকায়। আহতদের মধ্যে দুজন মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় হেদায়েত শেখ ও বাবুল মোল্লার নেতৃত্বে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে সক্রিয়। বাবুল মোল্লার অভিযোগ, বুধবার রাতেই হেদায়েত শেখের পক্ষের হামলার হুমকি দেয়ার ঘটনা মীমাংসা হয়েছিল। তবে বৃহস্পতিবার ভোরে হেদায়েত শেখের নেতৃত্বে ৭০–৮০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।

অন্যদিকে হেদায়েত শেখ দাবি করেন, ভোর সাড়ে ৬টার দিকে বাবুল মোল্লা ও তার লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, তছনছ ও লুটপাট করেছে। তিনি আরও জানান, তাদের পক্ষের চারজন আহত হয়েছে, যার মধ্যে দুজনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।

আহতরা হলেন—নোয়াবালী মোল্লা (৭০), আশরাফ আলী শেখ (৭৫), কায়েম শেখ (৬২) ও বাদল মোল্লা (২৬)।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।