Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

এমপি হিলালীকে মন্ত্রী হিসেবে দেখতে চাওয়া এখন কেন্দুয়া-আটপাড়াবাসীর সময়ের দাবি

Link Copied!

মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধি

দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও কারাভোগের কঠিন পথ পেরিয়ে অবশেষে কেন্দুয়া–আটপাড়ার জনমানুষের ভালোবাসায় নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী।

বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছেন।

‎রাজনীতির দীর্ঘ পথচলায় অসংখ্য প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে তাঁর এই অর্জনকে অনেকেই দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে দেখছেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝেও তাঁর নেতৃত্ব নিয়ে ব্যাপক আশাবাদ সৃষ্টি হয়েছে।

‎স্বাধীনতার পর থেকে নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসন থেকে কোনো সংসদ সদস্য এখন পর্যন্ত মন্ত্রীত্ব লাভ করেননি। ফলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশা অপূর্ণই রয়ে গেছে।

সেই প্রেক্ষাপটে এবার ড. রফিকুল ইসলাম হিলালী এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই কেন্দুয়া–আটপাড়ার জনগণের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

‎ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সুশীল সমাজের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. রফিকুল ইসলাম হিলালীকে মন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার মনোভাব প্রকাশ করেছেন।

অনেকেই মনে করছেন, দলের দুর্দিনে পরীক্ষিত এই নেতাকে মন্ত্রীত্ব দেওয়া হলে তা হবে তাঁর দীর্ঘ সংগ্রামের যথাযথ স্বীকৃতি এবং একই সঙ্গে কেন্দুয়া–আটপাড়ার মানুষের বহুদিনের প্রত্যাশা পূরণ।

‎সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে ড. রফিকুল ইসলাম হিলালীকে মন্ত্রী করার জোর দাবি জানাচ্ছেন। তাদের মতে, মন্ত্রীত্ব পেলে তিনি কেন্দুয়া–আটপাড়ার উন্নয়ন, অবকাঠামো ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

‎স্থানীয় জনগণের প্রত্যাশা—দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে এবার যেন কেন্দুয়া–আটপাড়ার এই কৃতী সন্তান জাতীয় পর্যায়ে আরও বড় দায়িত্ব পাওয়ার সুযোগ পান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।