Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে আলমগীর হাওলাদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে চাঞ্চল্যকর শাকিল মুন্সি হত্যাকাণ্ডের জেরে আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে মাদারীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “প্রশাসন জবাব দাও”সহ নানা স্লোগানে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে প্রথমে শাকিল মুন্সি হত্যার ঘটনা ঘটে। এরই জেরে গত ১০ মার্চ সকালে আলমগীর হাওলাদার (৪৫) কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর প্রতিপক্ষের অন্তত ৪০টি বসতঘরে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাটের অভিযোগ ওঠে, যা নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় উভয় পক্ষই সদর মডেল থানায় হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও বিস্ফোরক আইনে পৃথক মামলা দায়ের করেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অস্থায়ীভাবে পুলিশের একটি ক্যাম্প স্থাপনের দাবিও জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।