Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইনকিলাব প্রতিনিধি মাহফুজুল আলমের পিতার ইন্তেকাল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও দৌলতপুর কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাাহফুজুল আলম এর পিতা সাইদুর রহমান (৭২) ইন্তেকাল করেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দিবাগত রাত ২টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আজ রোববার দুপুর ২টায় দৌলতপুর উপজেলার চকদৌলতপুর গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুম সাইদুর রহমানের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। জানাজা নামাজে মরহুমের আত্মার শান্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আলতাফ হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন, মরহুমের ছোটভাই মো. আনারুল ইসলাম ও মরহুমের একমাত্র সন্তান দৈনিক ইনকিলাব পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক মো. মাাহফুজুল আলম।

দৈনিক ইনকিলাব প্রতিনিধির পিতৃবিয়োগে দৌলতপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এরআগে শনিবার সন্ধ্যায় সাইদুর রহমান হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।