মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরে আরসিইউ (রুরাল কনসাসনেস ইউনিট) সংস্থার ব্যবস্থাপনায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি রবিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় ঘুঘুরাইল চাতাল বাজারে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংস্থার নির্বাহী পরিচালক ও সুজন-সুশাসনের জন্য নাগরিক মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মনিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন দুষ্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং বিতরণ কর্মসূচির শুভসূচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হালসা উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওঃ সিদ্দিকুর রহমান, মাওঃ মোশাররফ হোসেন, আরসিইউ সংস্থার বিশেষ হিতৈষী আব্দুল্লাহ আল মামুন, মিডিয়া কর্মী ও শিক্ষক হাবিবুর রহমান নয়ন, আরিফুর রহমান আরিফ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং শেষবর্ষের ছাত্র তাসনিম আহমেদ ইমন, শিক্ষক সাদ্দাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার ৩০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, লবণ, সাবান, পেঁয়াজ এবং গোল আলু। এতে করে অসহায় মানুষের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলা হয়েছে।

