মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তরুণ সমাজের ভাবনা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ সকাল ১০টায় মনিরামপুর পৌর শহরের রাজিয়া কমিউনিটি সেন্টারে দি হাঙ্গার প্রজেক্টে বাংলাদেশ এর ভাইব প্রজেক্টের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
পিএফজি মনিরামপুর উপজেলা সমন্বয়কারী আব্দুল মান্নানের সঞ্চালনায় এবং ইয়ুথ অ্যাম্বাসেডর মোঃ জাকারিয়ার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের যশোর জেলা সমন্বয়কারী মোঃ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মনিরামপুর উপজেলা সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, মনিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, পিএফজি অ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক খলিলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিস সেক্রেটারি আ.স. ওবায়দুল্লাহ, মনিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্বাস উদ্দীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ কামরুল ইসলাম, প্রভাষক হাসিনা আক্তার কাকলি, সাংবাদিক অশোক কুমার বিশ্বাস, ছাত্রদল সদস্য রিয়াদ হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইয়ুথ লিডার, শিক্ষার্থী এবং তরুণ-তরুণীরা।
সভায় তরুণদের পক্ষ থেকে শিক্ষা, কর্মসংস্থান, গণতান্ত্রিক অধিকার, সুশাসন এবং অংশগ্রহণমূলক রাজনীতির বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করা হয়। এছাড়া তরুণদের প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়েও আলোচনা হয়।
সুজন সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন বলেন, “তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ তৈরি করতে পারলে সমাজ ও রাষ্ট্র আরও এগিয়ে যাবে।”
জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারি খলিলুর রহমান বলেন, “তরুণদের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে একসাথে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ তরুণ সমাজের উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তা বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন। অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন, এ ধরনের অনুষ্ঠান তরুণদের মতামত প্রকাশের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করেছে।

