Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি 
মার্চ ১৫, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় রবিবার (১৫ মার্চ) সকালে জাতপুর ব্রাঞ্চ অফিসে ‘সরকারি সহায়তা ও সেবা প্রাপ্তির লক্ষ্যে ক্যালো (CALO) উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ, সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আমিরুল ইসলাম, উত্তরণের প্রকল্প মনিটরিং অফিসার মোঃ আল আমিন মোল্লা, প্রকল্প অফিসার দিলীপ সানা, তানিয়া সুলতানা, ফিল্ড অফিসার শতাব্দী বিশ্বাস, মাসুম শেখ, রিজিয়া খাতুন প্রমুখ। সভায় ৮টি সংগঠনের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

সভায় দেশি জাতের মুরগী পালনের উপকারীতা, এর রোগসমূহ ও প্রতিরোধ ব্যবস্থা, টিকাদান ও বাজারজাতকরণ সম্পর্কিত তথ্য দেওয়া হয়। এছাড়া দেশীয় ব্ল্যাকবেঙ্গল জাতের ছাগল পালন, গাভীর বিভিন্ন রোগ ও প্রতিকার এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়া নিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ বিস্তারিত আলোচনা করেন।

তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারী অফিসার মোঃ আমিরুল ইসলাম। তিনি ৭ দিন থেকে ৬ মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রদত্ত ৩৮ ধরনের প্রশিক্ষণ এবং তার উপর ভিত্তি করে প্রকল্প বাস্তবায়নের জন্য ঋণ প্রাপ্তির সুযোগ সম্পর্কেও সদস্যদের জানান। এছাড়াও সভায় সদস্যদের জন্য সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।