মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নে বয়রা গ্রামের দুইজন মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ ১৬ ই মার্চ বিকেলে রসুলপুর গ্রামের পুটিয়া খালের সুইস গেইট থেকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায় ১৬ মার্চ বিকেলে খালিয়াজুড়ি থানা এস আই নাজমুল হাসান, তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষে এলাকায় বিশেষ অভিযান পরিচালনার একপর্যায়ে মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের পাশে অবস্থিত পুটিয়া খালের সুইস গেইটের উপর অবস্থানরত বয়রা গ্রামের কাউসার মিয়া (৩২), ফয়সাল মিয়া (২০) নামক দুইজনকে সন্দেহজনক ভাবে আটক করিয়া তাদের দেহ তল্লাশি করে, ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এস আই নাজমুল হাসান বলেন গোপন সূত্রে খবর পেয়ে আমি আমার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ১৬ ই মার্চ রোজ সোমবার বেলা ৫’৩০ মিনিটের সময় উল্লেখিত স্থান থেকে তাদেরকে আটক করে থানা নিয়ে আসা হয়।
গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান ও খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, মদ,জুয়া ও দুর্নীতিতে আমাদের বর্তমান সরকারের কোন আপোষ নাই। সমাজ থেকে এ রকম অন্যায় অসামাজিক কার্যকলাপ একেবারে নির্মুল করার জন্য আমাদের মাননীয় এমপি ও (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) লুৎফুজ্জামান বাবর সকলকে নির্দেশ দিয়েছেন। পুলিশের এ রকম অভিযান নিয়মিত চালু থাকিবে বলে আমরা এলাকার জনগণ খুবই আনন্দিত। আমরা তাদের অভিযানকে সমর্থন করে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ১৬/৩/২৬ ইং তারিখ মামলা করা হয়েছে, মামলা নং ৯(৩)২৬
বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় ১৭ ই মার্চ তাদেরকে নেত্রকোনা সদর কোর্ট প্রেরণ করা হয়েছে। অত্র উপজেলা মাদক মুক্ত করার লক্ষ্যে জনস্বার্থে এ রকম অভিযান নিয়মিত চালু থাকিবে।

