Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. সালাম (৪০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আ. সালাম একই গ্রামের টানপাড়া এলাকার মৃত আ. জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালাম পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। সোমবার রাতে তারাবির নামাজ শেষে তিনি গেণু মিয়ার বাড়িতে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।