Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মুন্সীগঞ্জ-৩ (আসন নং-১৭৩)-এ দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকালো সদর উপজেলা পরিষদের হলরুমে  এই কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি

মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান রতন।  এতে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু।

এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান। এসময় সরকারী অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার জন্য ৬ লাখ  টাকা এবং গজারিয়া উপজেলার জন্য ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, প্রতিটি ইউনিয়ন পরিষদে ১৮ জন করে এবং মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভায় ১৯ জন করে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। সর্বমোট ২০০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে সমভাবে বিতরণ করা হবে।

এরই অংশ হিসেবে আ মুন্সীগঞ্জ পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নে মোট ৩৭ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অবশিষ্ট উপকারভোগীদের মাঝে  বুধবার  একযোগে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।