Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীবাড়ীতে ৪০ দিন জামায়াতে নামাজ, ৩০০ কিশোর পেল পুরস্কার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩০০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তরুণ প্রজন্মকে নামাজমুখী করা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়। এমন আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারী কিশোরদের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।

উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এবং পশ্চিম সোনারং প্রবাসী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় বুধবার (১৮ মার্চ) বাদ যোহর সোনারং পুরাতন জামে মসজিদে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, নির্ধারিত সময়জুড়ে নিয়মিতভাবে মসজিদে উপস্থিত থেকে জামায়াতে নামাজ আদায় করা কিশোরদের তালিকা প্রস্তুত করা হয়। পরে তাদের উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ৩০০ জন কিশোরের প্রত্যেককে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ১৪ জনকে বাইসাইকেল এবং বাকিদের মাঝে ডিনার সেটসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর পোদ্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বক্তারা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, এ উদ্যোগ কিশোরদের মধ্যে ধর্মীয় অনুশাসন ও শৃঙ্খলা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।