Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও ফলজ গাছ বিতরণ

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
মার্চ ১৮, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার সকালে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে উপকারভোগীদের মধ্যে ফলজ গাছের চারা দেওয়া হয়, যা ভবিষ্যতে তাদের অর্থনৈতিকভাবে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধুর তত্ত্বাবধানে এবং ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগের সৌজন্যে এ আয়োজন বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে শরিফুজ্জামান পরাগ বলেন, “ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত ভোগে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই প্রকৃত মানবিকতা। অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি নৈতিক কর্তব্যও।” তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই ঈদের প্রকৃত সার্থকতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, বিএনপি নেতা বক্তিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও আরঙ্গজেব, উপজেলা ছাত্রদলের আব্দুজ শাওন, সদর বিএনপির সভাপতি ফাইনাল হক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালটু, শ্যামলা গাছি ওয়ার্ড বিএনপির সভাপতি আনসার আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা অসহায় মানুষের ঈদ উদযাপনকে আনন্দময় করে তোলে এবং সমাজে পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।