Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের ইফতার ও দোয়ার মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের উদ্যোগে বুধবার (১৮ মার্চ) স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য সাজসজ্জার মধ্য দিয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, সহকারী শিক্ষক জাকির হোসেন, শেখ রাসেল ও সরাইল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নারায়ন চক্রবর্ত্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহাগ বক্স।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ২০১০ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা জীবনের পর ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেলিভিশনের সংবাদ উপস্থাপক, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাসহ প্রবাসেও সফলতার সাথে কর্মরত। বক্তারা দেশ ও সমাজের কল্যাণ এবং শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের জন্য দোয়া পরিচালনা করেন।

প্রসঙ্গত, এই মাহফিলের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সাথে স্মৃতি বিনিময় ও বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।