Nabadhara
ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
মার্চ ২১, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে বাগেরহাটের প্রধান ঈদুল ফিতরের জামায়াত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় প্রধান জামায়াতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।

ঈদের প্রধান জামায়াতে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ নামাজ আদায় করেন।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে মসজিদ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ঐতিহাসিক এই মসজিদে পর্যায়ক্রমে তিনটি জামায়াত অনুষ্ঠিত হয়—সকাল সাড়ে ৭টায় প্রথম, সকাল ৮টা ১৫ মিনিটে দ্বিতীয় এবং সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামায়াত।

প্রথম জামায়াতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোঃ খালিদ, দ্বিতীয় জামায়াতে মোঃ নাসির উদ্দিন এবং তৃতীয় জামায়াতে হাফেজ মাওলানা মোঃ এনামুল হক ইমামতি করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও বাগেরহাট জেলার নয়টি উপজেলার বিভিন্ন মডেল মসজিদসহ অন্যান্য মসজিদেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।