ফরিদপুর প্রতিনিধি
বৈরী আবহাওয়ার মধ্যেও ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় শহরের চানমারি ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “এই আনন্দের দিনে সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানাই।”
হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক স্থানে খোলা ঈদগাহের পরিবর্তে মসজিদে জামাতের আয়োজন করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে ছাতা ও রেইনকোট নিয়ে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

