Nabadhara
ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদুল ফিতর থেকে অন্যায় প্রতিহতের শিক্ষা নিতে হবে: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি
মার্চ ২১, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, পবিত্র ঈদুল ফিতর আমাদেরকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দেয়। ইসলামের মূল বাণী শান্তি, আর সেই শান্তির আদর্শ অনুসরণ করেই মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে হবে।

শনিবার (২১ মার্চ) সকালে নরসিংদীর পলাশ উপজেলার নোয়াকান্দা-বক্তারপুর ঈদগাহ মাঠে ঈদের জামাত শেষে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, “সারা বিশ্বের মুসলমান একে অপরের ভাই। পৃথিবীর কোথাও মুসলমানরা বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি সবাইকে বর্তমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে আল্লাহ তায়ালার রহমত লাভ করা সম্ভব।

তিনি আরও বলেন, মুসলমানদের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবেলায় ইসলামের আদর্শই হতে পারে সবচেয়ে বড় শক্তি। “আমরা যদি আল্লাহ ও তাঁর রাসূলের দেখানো পথে চলতে পারি, তাহলে কোনো অপশক্তিই মুসলমানদের ক্ষতি করতে পারবে না,” যোগ করেন তিনি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।