কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি পৌরসভার গোপালপুরের ৯ নং ওয়ার্ডে গাঁজা বিক্রির সময় প্রায় ৪০০ গ্রাম গাঁজাসহ বেলাল সরদার (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আজ
শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় তাকে বিক্রয়কালে স্থানীয় জনগণ হাতেনাতে ধরে ফেলে পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বেলালকে আটক করে।
আটককৃত বেলাল সরদার লক্ষ্মীপুর এলাকার জৈনদ্দিন সরদারের ছেলে। তিনি বর্তমানে কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের ভোটার বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলাল সরদার দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় স্থানীয় জনগণ প্রায় ৪০০ গাঁজাসহ ধরে ফেলে। এসময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি গোপনে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন, যা এলাকার যুবসমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজকের এই গ্রেফতারের ঘটনায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।
পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়ারধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

