Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অপরাজেয়’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কালকিনিতে

Link Copied!

মোঃ‌মিজানুর রহমান,কাল‌কি‌নি(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন অপরাজেয় (কালকিনি–ডাসার উপজেলা শিক্ষার্থী পরিষদ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (২৩ মার্চ )বিকা‌লে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ব‌বিদ‌্যালয় কলেজ মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপরাজেয়ঃ কালকিনি-ডাসার উপজেলা শিক্ষার্থী পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষার্থী বান্ধব সেচ্ছাসেবী সংগঠন। ২০১৮ সালের ২৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এর সাংগঠনিক যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠার পর থেকে কালকিনি-ডাসারের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বপ্ন দেখাতে সংগঠনটি শিক্ষামূলক সভা-সেমিনারের আয়োজন করে আসছে। কালকিনি ডাসার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে।

সামাজিক নানা সংকটে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ব্যস্তবায়ন করেছে। করোনা মহামারীসহ জাতীয় সংকটকালীন মূহুর্তে ত্রাণকার্যক্রমের মাধ্যমে অসহায় ব্যক্তিদের পাশে দাড়িয়েছে। সংগঠনটি স্বপ্ন দেখে শিক্ষিত ও সমৃদ্ধ কালকিনি-ডাসার গড়ার। একইসাথে দেশের সার্বিক উন্নতিতে অবদান রাখার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আলামিন খান রাজু। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আরমান হোসাইন অন্তর, মেহেদি হাসান সুজন, আবু সালেহ নিশাত ও মোঃ সাইফুল কাজী।

সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন আকাশ হোসেন আবিদ, রাফিন হাসান, রফিকুল ইসলাম শাহীন ও মো. রাসেল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪১তম শিক্ষা ক্যাডারের কর্মকর্তা কাইয়ুম মুন্সি এবং ৪৪তম ও ৪৯তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন “অপরাজেয়” এর বর্তমান সভাপতি শাহীন মুনতাসীর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমি। আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনু্ষ্ঠানের সমা‌প্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।