Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছেন। কালীপূজার মেলায় যাওয়া নিয়ে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল  ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর শীল (১৯) বরগুনা জেলার পাড়াকাটা এলাকার রিপন শীলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর শীল মধ্যপাড়া বাজারে একটি সেলুনে কাজ করতেন। তিনি মালপদিয়া গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্ত্রী পায়েল ও শ্বশুর সুমন শীলের সঙ্গে বসবাস করতেন।

ঘটনার দিন সকালে শেখরনগরের ঐতিহ্যবাহী কালীপূজার মেলায় যাওয়া নিয়ে স্ত্রী পায়েলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।