যশোর প্রতিনিধি
যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ হোসেন ওরফে মাসুদ রানা (৩৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটক মাসুদ সদর উপজেলার হাসিমপুর মধ্যপাড়া এলাকার নওশের মোল্লার ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবলা দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ মার্চ) রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার এনায়েতপুর জামে মসজিদের সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মাসুদ হোসেনকে আটক করা হয়।
পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

