Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া সরকারি কলেজে গণহত্যা দিবস পালিত

Link Copied!

নাফিজা সুলতানা, টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি 

মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ২৫ মার্চের কালরাতের শহীদদের স্মরণে টুঙ্গিপাড়া সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদ মাহমুদের সভাপতিত্বে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর মো. সাইদ মাহমুদ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা মানব ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম ঘটনা। অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মূল্য আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার পেছনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ চিরস্মরণীয়, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।

এসময় বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীজানুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কুতুব উদ্দিন খান, শিক্ষক পরিষদের সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, বাংলা বিভাগের প্রভাষক মাসুদ মিয়া এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।