Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর অভিজ্ঞতা, প্রস্তাবিত সমাধান এবং সরকারের প্রতি করণীয় দাবি তুলে ধরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ ২০২৬) শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রান্তিক কৃষাণী লতা রানী।

সংবাদ সম্মেলনে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সংকট—যেমন লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, কৃষি উৎপাদন হ্রাস, নদী ভাংগন, জীবিকায় অনিশ্চয়তা এবং ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব তুলে ধরা হয়। বক্তারা বলেন, এসব সংকট দীর্ঘদিন ধরে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় মারাত্মক প্রভাব ফেলছে এবং টেকসই সমাধান না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এ সময় স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে বেশ কিছু বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব করা হয়। এর মধ্যে রয়েছে—পানি ব্যবস্থাপনার উন্নয়ন, খাল-নদী পুনঃখনন, লবণাক্ততা সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল সহ মাঠ পর্যায়ের বিভিন্ন উন্নয়ন কর্মী । সংবাদ সম্মেলনে বক্তারা সরকারের কাছে কয়েকটি জন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—
১.উপকূল উন্নয়ন মন্ত্রনালয় উপকূলীয় অঞ্চলের জন্য বিশেষ জলবায়ু বাজেট বরাদ্দ, ২.নিরাপদ পানির টেকসই ব্যবস্থা নিশ্চিত করা,
টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং
স্থানীয় পর্যায়ে কার্যকর জলবায়ু নীতি বাস্তবায়ন।
৩.গ্রামীণ যোগাযোগ ব্যবস্তা ও অবকাঠামোগত উন্নয়ন স্থানীয়–লোকায়ত জ্ঞানের রাষ্টীয় স্বীকৃতি।
৪.কীটনাশকের অবাধ বাজারজাতকরণ ও ব্যবহারের উপর প্রশাসনের নজরদারিতে কর্পোরেট সিন্ডিকেট প্রতিরোধ ও কার্যকর নীতিমালা বাস্তবায়ন।
৫.কৃষকের জীবন-মান উন্নয়নে প্রকৃত কৃষকদের বাছাই করে সরকারি প্রণোদনার ব্যবস্থা দাবি।

স্থানীয় জনগোষ্ঠী ও বারসিকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। বারসিক এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ জোয়ারদার, সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী, বারসিক, উপকূলীয় অঞ্চল
বরসা গাইন, ফিল্ড ফ্যাসিলিটেটর, মারুফ হোসেন, প্রোগ্রাম অফিসার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।