Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার, চিতলমারী
মার্চ ২৫, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

চিতলমারীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. বাবু মোল্লা (৪৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু মোল্লা ঢাকা মাতুয়াইল যাত্রাবাড়ী দক্ষিণ সিটি কর্পোরেশনের মৃত নাসির মোল্লার ছেলে।

চিতলমারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুর রহিম জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (পিরোজপুর ব-০৫-০০১) বাংলাবাজার এলাকায় বিপরীতগামী একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক বাবু মোল্লা বাসের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।