Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী)প্রতিনিধি

গণহত্যা দিবস উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

হাতিয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার খন্দকার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আল মামুন, কাজী মো. আব্দুর রহিম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. ইমদাদুল হক, হাতিয়া থানা তদন্ত কর্মকর্তা (ওসি) আনিছুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিন, সাংবাদিক ইফতেখার হোসেন, ছায়েদ আহামেদ ও রাসেল মাহমুদ প্রমুখ।

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা সংঘটিত বর্বরোচিত গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে নতুন ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গণহত্যার ভয়াবহতা সম্পর্কে জানার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, ২৫ মার্চের সেই ভয়াল রাতে পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়ে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের নৃশংসতম গণহত্যা সংঘটিত করেছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “আজ থেকে আমিও হাতিয়ার একজন বাসিন্দা। এ উপজেলার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব রয়েছে। শৃঙ্খলা, সহযোগিতা ও ন্যায়বিচার নিজের ঘর থেকেই শুরু করতে হবে। আমরা কেউ কাউকে ঠকাব না, বঞ্চিত করব না—এই মানসিকতা নিয়ে কাজ করলে হাতিয়াকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”

এসময় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।