Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি 

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপি উপজেলা ও পৌর শাখা মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২২ মার্চ রাতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক সামিউল হকের বাড়িতে জ্বালানি তেল সংক্রান্ত ও নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠকে মিলিত হন। বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তারা দ্রুত পালিয়ে যায়।

জাকির হোসেন আরও অভিযোগ করেন, সামিউল হক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ব্যবহার করে জ্বালানি তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এছাড়া বিএনপির নেতাদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা ও সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। তিনি দ্রুত সামিউল হককে আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে সহ-সভাপতি শহিদুর রহমান, পৌর সভাপতি রেজাউল করিম ঢালী, কোষাধক্ষ শেখ আলম প্রিন্স, ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত, পৌর ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সহ অন্যান্য নেতারা ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।