Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত আসাবুর প্রধান সহযোগী আটক

কয়রা(খুলনা)প্রতিনিধি
মার্চ ২৫, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

কয়রা(খুলনা)প্রতিনিধি

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষ সংবাদের ভিত্তিতে জানা গেছে, সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবু মোবাইল ফোনের মাধ্যমে জেলেদের ওপর ভয়ভীতি তৈরি করে চাঁদা আদায় করছিলেন। চাঁদা সংগ্রহের জন্য তার প্রধান সহযোগী রবিউল ইসলামকে অস্ত্রসহ সুন্দরবনে পাঠানো হয়েছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (২৫ মার্চ ২০২৬) দুপুর ২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের যৌথ টিম সুন্দরবনের শিবসা নদীর কুমারখালি খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ রবিউল ইসলামকে আটক করা হয়।

আটককৃত রবিউল ইসলাম (৪১) খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে আসাবুর বাহিনীর হয়ে ডাকাতি ও চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন। তার আটক হওয়ার ফলে উক্ত বাহিনীর কার্যক্রম অনেকাংশে স্থবির হয়ে পড়েছে।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।