Nabadhara
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ২৫, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে নিহত শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মত্যাগের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নড়াইলে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫শে মার্চ) সকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার নুরেই আলম সিদ্দিকী,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাবলু।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানান।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম তাঁর বক্তব্যে বলেন, গণহত্যা দিবসের ইতিহাস আমাদের শোকের নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা যোগায়। এই দিনটির সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।