কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোটালীপাড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত হন।
সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, “মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ১৯৭১ সালে তারা জীবন বাজি রেখে স্বাধীনতা অর্জন করেছিলেন। তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবে কোটালীপাড়া উপজেলা প্রশাসন তাদের সংবর্ধিত করেছে।

