Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
মার্চ ২৬, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)

চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

পরে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক সমিতি, সাংবাদিক সংগঠন, পুলিশ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় এ. কে. ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা কাজী মনিরুজ্জামান, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।