Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বগুড়া প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দিবসটির সূচনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকারা বগুড়ার মুক্তির ফুলবাড়ি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমান বলেন, “২৬ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি ও গৌরবের ইতিহাস। স্বাধীনতা মানে শুধু ভূখণ্ডের মুক্তি নয়, এটি একটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।” তিনি আরও বলেন, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশগঠনে এগিয়ে আসতে হবে।

এদিকে, দিবসটি উপলক্ষে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে বিয়াম মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ফুটে ওঠে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।