Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলীকদম-থানচি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ পর্যটক, একজনের অবস্থা আশঙ্কাজনক

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ১৯ কিলোমিটার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে থানচি থেকে আলীকদমে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—আবদুল্লাহ আল মামুন (৩৮), পিতা: মৃত রুস্তম আলী, সদর, ফেনী এবং ইমতিয়াজ আহমদ বেলাল (৪৫), পিতা: মৃত আবুল কালাম আজাদ, মতিগঞ্জ, সোনাগাজী, ফেনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজন পর্যটক দুটি মোটরসাইকেলে করে থানচি ভ্রমণ শেষে আলীকদমে ফিরছিলেন। পথে ১৯ কিলোমিটার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আহমেদ জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনাপ্রবণ পাহাড়ি সড়কে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।