Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ছাত্রের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ছাত্রের বাড়িতে ককটেল বিস্ফোরণে ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) বিস্ফোরক দ্রব্য আইনে মাদ্রাসা ছাত্র মতিউর রহমান (২৩) সহ অজ্ঞাত ৪ জনকে আসামি করে মামলা করেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী।

আহত মাদ্রাসা ছাত্র মতিউর রহমান টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে ও গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি মাদ্রাসার ছাত্র। সে এক বছর পর মতিউর মাওলানা পাশ করবে বলে জানিয়েছেন স্বজনেরা।

মামলা সুত্রে জানা যায়, গত ২৩ মার্চ রাতে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামের মোস্তাক আহম্মেদের বাড়িতে ছেলে মতিউর রহমান সহ কয়েকজন দুস্কৃতিকারী ককটেল বানানোর সময় একটি বিস্ফোরিত হয়। এতে মাদ্রাসা ছাত্র মতিউরের হাত-পা ও মুখ ঝলসে গিয়ে গুরুতর জখম হয়। তখন সাথে থাকা অজ্ঞাত ৪ জন দৌড়ে পালিয়ে যায়। বিস্ফোরিত ককটেলের বিকট শব্দে স্থানীয় লোকজন মতিউরের বাড়িতে এসে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে আহত মাদ্রাসা ছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এতথ্য নিশ্চিত করে বলেন, ২৩ মার্চ রাতে নিলফা এলাকায় ককটেল বিস্ফোরণ হওয়ার পর গত মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২ টায় পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে তারা অবিস্ফোরিত একটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।

ওসি আরও বলেন, এছাড়া ঘটনাস্থল থেকে এসএস পাইপের টুকরার অংশ, একটি বাঁশের হাতলযুক্ত লোহার হাতুড়ি, দিয়াসলাই বাক্সের ১৮ টি খোসা ও বারুদ ছাড়ানো ৩০০ টি কাঠি উদ্ধার করে। বিষয়টি নিয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাকি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তবে আহত মতিউরের বাবা মোস্তাক আহম্মেদ ও দুলাভাই কাইয়ুম দাড়িয়ার দাবি, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মতিউর আতশবাজি বানানোর চেষ্টা করছিল। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলছে যায়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।