Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 আলফাডাঙ্গা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশপ্রেম, শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে মুখর ছিল ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ। যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে কলেজ প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরের প্রথম প্রহরেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলেজ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক নীরব কিন্তু আবেগঘন পরিবেশ।

পরে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনা সভা। কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম।

সভাপতির বক্তব্যে প্রবীর কুমার বিশ্বাস বলেন,স্বাধীনতা দিবস শুধু একটি তারিখ নয়, এটি আমাদের আত্মপরিচয়, আত্মমর্যাদা ও জাতিসত্তার প্রতীক। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় ত্যাগ, সংগ্রাম ও দায়িত্ববোধের কথা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুস সালাম বলেন,মহান স্বাধীনতার অর্জনকে অর্থবহ করতে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে পারলেই আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারব।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে বাদ যোহর কলেজ জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে দেশাত্মবোধ, শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য এক আবহ, যা দিনটিকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।