Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বারোবাজার রেল স্টেশনের অদূরে, তেল পাম্পের পাশে।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারনা, ওই নারী আত্মহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়তে পারেন।

বারোবাজার স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানিয়েছেন, খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন স্টেশন পার হয়ে ২০০ গজ দূরে পৌঁছানোর পর নারীটি ট্রেনের নিচে কাটা পড়ে। খবর পেয়ে যশোর রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।