Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বালি বোঝাই ট্রাক্টরের চাপায় কিশোর নিহত

স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ২৬, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় বালি বোঝাই ট্রাক্টরের চাপায় নয়ন মোল্যা (১১) নামে এক কিশোর নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কালনা-মানিকগঞ্জ সড়কের বেলটিয়া ইটভাটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন তার চাচার ছেলে আকরাম মোল্যার ট্রাক্টরে বসে মধুমতী নদী থেকে বালু বোঝাই করে মোচড়ার দিকে ফিরছিল। বেলটিয়া ইটভাটার কাছে ট্রাক্টরটি সড়কের পাশে থাকা বাঁশে আঘাত করলে নয়ন ট্রাক্টরের ওপর থেকে ছিটকে পড়ে পেছনের চাকার নিচে গিয়ে মাথা থেঁতলে মারা যায়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।