Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি 

২৬ মার্চ, আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দুর্গাপুরেও উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। দিবসটিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৬টায় দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সাংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত মুক্তিযোদ্ধাদের পরিবারদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা, প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব-উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদযাপন শেষে উপজেলার সর্বস্তরের মানুষ মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।