Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদী থেকে অঞ্জনা কর্মকার (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চন গ্রাম এলাকায় আত্রাই নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারী উপজেলার বাদ পুঁইয়া গ্রামের মৃত যতীন কর্মকারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চন গ্রাম এলাকায় আত্রাই নদীতে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানা হেফাজতে নেয়। স্থানীয়রা জানিয়েছেন, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।