Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে দুর্নীতির শিকার হবেন না কেউ: এমপি বাচ্চু মোল্লার প্রতিশ্রুতি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, “আমি দৌলতপুরে কোনো দুর্নীতি করবো না, যাতে দুর্নীতি না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করবো।” তিনি আরও জানান, সম্প্রতি একজন তার বাড়িতে এসে সারের ডিলার নিয়োগ সংক্রান্ত প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

এ সময় তিনি বলেন, “আমার মাননীয় প্রধানমন্ত্রী দুস্থ মানুষের জন্য ১০ লাখ টাকা দিয়েছিলেন। আমি ক্যান্সার, কিডনি ও হার্টের রোগীসহ সমাজসেবার তালিকাভুক্ত ২০০ জন দুস্থকে দল-মত নির্বিশেষে ৫ হাজার টাকা করে বিতরণ করেছি। কোনো দলীয় লোককে সুবিধা দেওয়া হয়নি। আমি ইচ্ছে করলে আমার দলের নেতা-কর্মীদের দিয়েও দিতে পারতাম, কিন্তু তা করিনি। এটি ছিল প্রকৃত দুস্থদের জন্য।”

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। প্রকৃত মুক্তিযুদ্ধ করেছেন দেশের ছাত্র, কৃষক, শ্রমিক ও তাদের সন্তানরা। দেশের স্বাধীনতার ক্ষেত্রে তাজউদ্দিন আহমেদের অবদানও কম নয়। তবে খন্দকার মুসতাকের একটি চক্র তাকে ভুল বোঝিয়ে তাজউদ্দিন আহমেদকে মাইনাস করেছিলেন। দেশ স্বাধীন হয়েছিল তার নেতৃত্বে।”

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ, দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান এবং উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রিয়াজ উদ্দিন।

এর আগে সকাল ১০টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দৌলতপুরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এমপি বাচ্চু মোল্লা। উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা বিএনপির নেতা ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। তবে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবারের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ যতটা জৌলুসপূর্ণ হওয়ার কথা ছিল, তা সেভাবে হয়নি বলে অনুষ্ঠান দেখার জন্য আসা সুধীজনরা মন্তব্য করেছেন। এছাড়া গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণে ঘাটতি ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।