Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের চৌগাছায় নির্মাণাধীন ভবনের মাটি ধসে শ্রমিকের মৃত্যু

যশোর প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় মাটি ধসে আজিজুর রহমান (৫৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আজিজুর রহমান চৌগাছা উপজেলার ৯ নম্বর স্বরূপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন আজিজুর রহমান। এ সময় হঠাৎ ওপর থেকে মাটির একটি বড় স্তূপ তার শরীরের ওপর ধসে পড়ে। সহকর্মীরা তাকে মাটির নিচ থেকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।