Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আটুলিয়া চরের বিল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটুলিয়া মৌজার ডিপি ৬২৩, ১০০৩ ও ২৫৯৯ নম্বর খতিয়ানভুক্ত ৬০১৩, ৬০২২, ৬০২৩ ও ৬০২৪ নম্বর দাগে প্রায় ২৭ একর জমিতে দীর্ঘদিন ধরে একটি পক্ষ মাছের ঘের পরিচালনা করে আসছিল।

মতিয়ার রহমান জানান, একই এলাকার গুমানতলী গ্রামের মোস্তফা সরদারের ছেলে হাছিম সরদারের নেতৃত্বে ১৫–২০ জন দেশীয় অস্ত্র—শাবল, দা ও লাঠিসোঁটা নিয়ে ঘের দখলের উদ্দেশ্যে হামলা চালায়। এতে আলতাফ হোসেন লাভলু (৫২), তার ছেলে আফজাল হোসেন (১৯) এবং শওকাত সানার ছেলে সাইফুল্লাহ (৩২) আহত হন।

আহতদের মধ্যে লাভলু ও সাইফুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে অভিযুক্ত হাছিম সরদার মুঠোফোনে জানান, উক্ত জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে এবং প্রতিপক্ষই তার ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, তিনি নিজেও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।