Nabadhara
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে উৎসবমুখর পরিবেশে বাসন্তী পূজা উদযাপন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
মার্চ ২৮, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা উদযাপিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও চৈত্র মাসে অনুষ্ঠিত এ পূজায় ছিল দুর্গাপূজার মতোই ব্যাপক আয়োজন, উৎসাহ ও ধর্মীয় আনুষ্ঠানিকতা।

গত ২৩ মার্চ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে ২৮ মার্চ দশমীর পূজার মাধ্যমে এ বছরের বাসন্তী পূজার সমাপ্তি ঘটে। পলাশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুব্রত দত্ত জানান, এ বছর পলাশ উপজেলায় মোট চারটি স্থানে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। এগুলো হলো—ডাংগা, পারুলিয়াচক, গুপিরাইপাড়া ও বড়িবাড়ি।

পারুলিয়াচক পূজা মণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাখাল দেবনাথ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা। তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। আমাদের মূল পরিচয় আমরা বাঙালি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ খান, জিনারদী ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোমান ভূইয়া, যুবনেতা রুবেল ফকির, আলামিন মিয়া, কাওসার মিয়া, ছাত্রদল নেতা মেহেদী খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূজার দিনগুলোতে প্রতিদিনই পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। আয়োজকরা জানান, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিল সন্তোষজনক এবং পুরো পরিবেশ ছিল শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও আনন্দময়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রোমান ভূইয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।