Nabadhara
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে মোবাইল কোর্ট: ৮ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি 
মার্চ ২৮, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদী সদর উপজেলায় সড়ক শৃঙ্খলা নিশ্চিত ও ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও নরসিংদী মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও সড়কে তদারকি করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৮টি পৃথক মামলায় ৮ জনকে মোট ৭ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এছাড়াও ইউএনও নজরপুর ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।