Nabadhara
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিয়েবাড়িকে কেন্দ্র করে রুবি আক্তার নামে এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের নওগাঁও ভাঙ্গাপুল মুন্সিপাড়া গ্রামে ঘটে। আহত রুবি আক্তার ওই গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবি আক্তার তার উকিল শ্বশুর নুরজামানের ছেলের বিয়েতে অংশ নিতে যান এবং সেখানে বিভিন্ন কাজে সহযোগিতা করেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় ১১টার দিকে একই এলাকার কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এর জের ধরে প্রতিপক্ষের লোকজন—রিয়াদ, রাশেদুল ইসলাম, সুজন ইসলাম, বুলেট ইসলাম, সিফাত ও শিহাব—দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে রুবি আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।

খবর পেয়ে তার স্বামী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।